দক্ষিনদিনাজপুর

বিজেপি পার্টি অফিসের ফেস্টুন ব্যানার ছেঁড়া নিয়ে তপনের বালা পুড়ে উত্তেজনা

দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার বালাপুরে থাকা এক বিজেপি পার্টি অফিসের ফেস্টুন ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল বেশ কিছু দুষ্কৃতিদের বিরুদ্ধে। পাশাপাশি দলীয় পতাকা পুড়িয়ে দেওয়ারও অভিযোগ তোলা হয়েছে দলের তরফে। 

        জানা যায়, বুধবার রাতের অন্ধকারে কে বা কারা দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার বালাপুরে থাকা এক বিজেপি পার্টি অফিসের ফেস্টুন ও ব্যানার ছিঁড়ে ফেলে বলে অভিযোগ। বৃহস্পতিবার সকালে এই ঘটনাটি সকলের নজরে আসে। ঘটনার খবর ছড়াতেই এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। দফায় দফায় বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির কর্মী সমর্থকরা। জানা যায়, জেলা পরিষদের তপন ১৩ নং আসনের এর বিজেপি প্রার্থী দ্বারিকা প্রসাদ ভগতের মালঞা অঞ্চলের বালাপুরের ক্যাম্প অফিসে ফ্লেক্স এবং পতাকা ছিঁড়ে দেওয়া হয়। পোড়ান হয় দলীয় পতাকা। কোনও রাজনৈতিক দলের নাম না করে বিরোধী দলের কাজ বলে জানানো হয়েছে। এই ঘটনায় তপন থানায় বিজেপির পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর।